ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৬৯ রান, চাপে ভারত

ads

মারনাস লাবুশানের সেঞ্চুরি এবং অজি অধিনায়ক টিম পেইনের হাফসেঞ্চুরিতে ব্রিসবেন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৬৯ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়েছে সফররত ভারত। এই পর্যন্ত ভারতের সংগ্রহ ২ উইকেটে ৬২ রান।



ব্রিসবেনে দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া যোগ করে ৯৫ রান। লাঞ্চে যাওয়ার আগেই অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেট তুলে নেয় ভারত। আগেরদিন অপরাজিত থাকা টিম পেইন হাফ সেঞ্চুরি করেন। শার্দূল ঠাকুরের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৬৯ রান।


পেইন ফিরতেই পরপর উইকেট নিতে থাকেন ভারতীয় বোলাররা। ৩১৫ রানে ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক এবং ১০০তম টেস্ট খেলতে নামা নেথান লায়ন মিলে দ্রুত ৩৯ রান যোগ করে দেন। ওয়াশিংটন সুন্দর লায়নকে ফেরালে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি অস্ট্রেলিয়ার শেষ উইকেট। ১৪ রান যোগ করেই ভেঙে যায় স্টার্ক এবং জস হ্যাজলউডের পার্টনারশিপ।

ads
ads
ads

Our Facebook Page