দীর্ঘ ১৯ বছর পর ‘আওয়ারাপন’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরেই বক্স অফিসে পুরোনো জনপ্রিয়তা ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ইমরান হাশমি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে ‘আওয়ারাপন ২’ বিশ্বব্যাপী প্রায় ১৯৩ কোটি রুপি আয় করেছে। ফলে ২০০ কোটি রুপির মাইলফলক থেকে আর মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি দূরে সিনেমাটি।বক্স অফিসের হিসাবে, ‘আওয়ারাপন ২’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৯২ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। এর মধ্যে ভারতের বাজারে সিনেমাটির নেট আয় ১৩৬ কোটি ২৫ লাখ রুপি এবং গ্রস সংগ্রহ ১৬২ কোটি ৫০ লাখ রুপি। বিদেশের বাজারে দশম দিনে সিনেমাটি আয় করেছে ১ কোটি ৫০ লাখ রুপি। সেখানে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি।