ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় এক দিনে শাহজালাল (৫৫) ও আজিজুল (২৩) নামে দুই ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। শাহজালাল মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি নয়াদিঘীরপাড় এলাকার মৃত সোয়াব আলীর ছেলে। তিনি লটাখোলা এলাকার ভাড়া বাসায় থেকে দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজিজুল নবাবগঞ্জ উপজেলার মৌলভীডাঙ্গী এলাকার আরব আলীর ছেলে।
জানা যায়, গত ৪ দিন ধরে নিখোঁজ ছিলেন শাহ জালাল। অনেক খোঁজাখোঁজি করেও কোনো সন্ধ্যান পাননি স্বজনরা। মঙ্গলবার সকাল আনুমানিক ছয় টার দিকে দোহার উপজেলা লটাখোলা এলাকার লটাখোলা ব্রিজের রেলিংয়ের সাথে প্লাস্টিকের রশি দিয়ে শাহ জালালের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে দোহার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোহার ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য ঢাকা মিডফোর্ড হাসপাতালে প্রেরণ করেন।