ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্রায় ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

হাইস্কুলে অপর্যাপ্ত বিনিয়োগের অভিযোগ তুলে ফ্রান্সে শিক্ষার্থী, অভিভাবক ও ট্রেড ইউনিয়নগুলো বিক্ষোভ করছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, এক হাজার ৮৯১টি হাইস্কুল অবরুদ্ধ রয়েছে বা সরকার বন্ধ করে রেখেছে। একইসঙ্গে, ৯০ শতাংশ বিশ্ববিদ্যালয়ও অবরুদ্ধ রয়েছে।


ল ইউনিয়ন এটুডিয়ান্টের তথ্য অনুযায়ী, মার্সেই, নিস, নান্তেস, লিয়োঁ ও প্যারিসসহ ৩০টিরও বেশি শহরে শিক্ষার্থীদের এই বিক্ষোভ চলছে।নিক বিকের তথ্য অনুযায়ী, লিলি শহরে ময়লার ডাস্টবিনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্যারিসের এক শিক্ষার্থী বলেছেন, আমি ভবিষ্যতের জন্য খুবই ভয় পাচ্ছি।


সরকার যখন জরুরিভাবে সরকারি ব্যয় কমানোর চেষ্টা করছে, তখন এই আন্দোলনের দাবিগুলো কীভাবে পূরণ করা হবে সেটি অনুমান করা বেশ কঠিন। গত সপ্তাহে শিক্ষার্থীরা শত শত স্কুল অবরুদ্ধ করেছে। এতে অন্তত ২১৫ জন আহত হয়েছেন এবং পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

ads
ads
ads

Our Facebook Page

↑