ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

এ বছর দুর্গার ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন,ঘোড়ায় আগমন আর নৌকায় বিদায়

রাত পোহালেই শুভ মহালয়া। এর মধ্য দিয়েই সূচিত হচ্ছে দেবী পক্ষ। আগামী ১৫ অক্টোবর পঞ্চমী তিথিতে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।ঘড়ি কিনুন সারাদেশে এ বছর পূজার সংখ্যা বাড়ছে প্রায় দেড় হাজার। পঞ্জিকার হিসাব অনুযায়ী, এ বছর দেবী আসছেন ঘোড়ায় চড়ে এবং বিদায় নেবেন নৌকায়।


দেবীর ঘোড়ায় আগমনকে ছত্রভঙ্গ ও ফল হিসেবে ধরা হয়, আর নৌকায় গমনে শস্য ও জল বৃদ্ধি পাবে বলে মনে করা হয়।উৎসবের সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে পূজা উদযাপন কমিটি। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ও সতর্ক অবস্থান। এখন পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গতবারের তুলনায় প্রায় দেড় হাজার বেশি। গত বছর পূজার সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি।সংবাদ পড়ুন


বাতাসে শিউলি ফুলের গন্ধ আর নীল আকাশের সাদা কাশফুল জানান দিচ্ছে মা দুর্গার আগমন বার্তা। ত্রেতাযুগে রামচন্দ্র রাবণ বধের উদ্দেশ্যে শরৎকালে এই দুর্গোৎসবের প্রচলন করেছিলেন। শারদীয় এই দুর্গোৎসব ঘিরে দেশের সব প্রান্তে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপনে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা।

ads
ads
ads

Our Facebook Page

↑