ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষার তারিখ ঘোষণা

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় এ পরীক্ষা নেওয়ার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে শনিবার বেলা ১১টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল অধিদপ্তর। তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কর্তৃপক্ষের নজরে আসায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার প্রয়োজনীয় তথ্য পরীক্ষার্থীদের দ্রুতই মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।


এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑