ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সৌদির তিন রুটে বিমানের ফ্লাইট চালু, রিয়াদে ২৫ অক্টোবর

সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির বিভিন্ন রুটে আবারও ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরই ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর) থেকে দাম্মামগামী ফ্লাইট চালু হয়েছে। এ ছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী ফ্লাইট চালু হবে।


বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, বুধবার থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট পরিচালনা করা হবে।


এ ছাড়া ঢাকা-রিয়াদ রুটে আগামী ২৫ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে একটি ফ্লাইট ছেড়ে যাবে। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদ রুটের পরবর্তী ফ্লাইটের বিষয়ে জানানো হবে।


এদিকে জেদ্দা রুটে আগামী ২২ অক্টোবর দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট চলবে।


অন্যদিকে, মদিনা রুটে গত ১৮ অক্টোবর থেকে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ দিয়ে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ রুটের সময়সূচি অপরিবর্তিত থাকবে।


উল্লিখিত রুটগুলোতে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।


ads
ads
ads

Our Facebook Page

↑