ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবের বিভিন্ন কারাগারে বর্তমানে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁদের বিষয়ে সরকার কাজ করছে বলে জানান তিনি।শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের বিষয়ে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে ইতোমধ্যে সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দেওয়া হয়েছে।


এর আগে শুক্রবার সকাল ৮টা ১২ মিনিটের দিকে নিহত শাহেদ আহম্মদের মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় শাহেদসহ ১৪ জন নিহত হন। শাহেদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তিনি সৌদি আরবের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বৈধ কাজের অনুমতিপত্রও ছিল।

ads
ads
ads

Our Facebook Page

↑