ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

রাজধানীর ২ স্থানে ককটেল বিস্ফোরণ দুর্বৃত্তদের

রাজধানীর পুরাতন রমনা থানার সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে চড়ে আসা কয়েকজন দুর্বৃত্ত আকস্মিকভাবে এই বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


রমনা মডেল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল আল মোহসিন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে আটটার দিকে মোটরসাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে পুরাতন রমনা থানার সামনের সড়কে একটি ককটেল ফাটিয়ে দ্রুত পালিয়ে যায়।

 

হামলাকারীদের পরিচয় শনাক্ত ও তাদের আটকে তৎপরতা শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ লক্ষ্যে এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার ধারণকৃত ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ads
ads
ads

Our Facebook Page

↑