ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের

চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ২০২৬ সালের শেষ নাগাদ ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার চুক্তি হয়েছে।


ইসরায়েলকে অর্থ দেওয়ার বিষয়ে নেতানিয়াহু ও আমি একটি চুক্তি করেছি। আমরা ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলার দিই। কয়েক মাস আগে আমরা এই সহায়তা বন্ধ করার বিষয়ে চুক্তি করেছি।তিনি বলেন, চলতি বছরের শেষ নাগাদ সহায়তা বন্ধ করার বিষয়ে দুজন একমত হয়েছেন। যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলকে এই সহায়তা বন্ধ করছে, সেই প্রশ্নে ট্রাম্প বলেন, কারণ তাদের এটির প্রয়োজন নেই।

ads
ads
ads

Our Facebook Page

↑