ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

রাজধানীর মিরপুরের সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। রোববার (৮ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে এ ঘটনা ঘটে।মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন। তিনি বলেন, মোটরসাইকেলে করে আসা লোক এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।


এদিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেটভবনসহ আরও কয়েকটি স্থানে হাতবোমাগুলো ফাটানোর তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


এরপর সাড়ে ৭টার দিকে পল্লবী থানা প্রাঙ্গণ ও মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ ঘটে। আর সাড়ে ৬টার দিকে ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑