ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের গানে কণ্ঠ দিলেন লগ্নজিতা চক্রবর্তী

ads

২০১৯ সালে মুক্তি পায় টলিউড সিনেমা ‘সোয়েটার’। এ সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ গানটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়তা পায়। রণজয় ভট্টাচার্যের সুরে গানটিতে কণ্ঠ দেন কলকাতার লগ্নজিতা চক্রবর্তী। এবার বাংলাদেশের গীতিকবি শাহদাব আকবর লাবু চৌধুরীর লেখা একটি গান কণ্ঠে তুললেন লগ্নজিতা।


‘ভালোবাসি তোমায়’ শিরোনামের গানটির সুর করেছেন রণজয় ভট্টাচার্য। সম্প্রতি কলকাতার বিখ্যাত সলিউশন স্টুডিওতে এই গানের রেকর্ডি সম্পন্ন হয়েছে। শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন—আগামী ১ ফেব্রুয়ারি শ্রোতা-দর্শকদের জন্য ইউটিউবে মুক্তি পাবে গানটি।


কয়েক বছর আগে ‘বসন্ত এসে গেছে’ গানটি গেয়ে দুই বাংলায় ব্যাপক পরিচিতি লাভ করেন লগ্নজিতা চক্রবর্তী। পশ্চিম বাংলায় লগ্নজিতা-রণজয়কে সফল জুটি হিসেবে বিবেচনা করা হয়।


এর আগে শাহদাব আকবর লাবু চৌধুরীর লেখা গান নিয়ে প্রকাশিত হয় ‘চেতনার ঝংকার’ নামে অ্যালবাম। এতে বাপ্পা মজুমদার ‘ছোটবেলার বন্ধু আমার’ এবং কলকাতার শুভংকর পাণ্ডা ‘বাংলাদেশ’ নামে গানটিতে কণ্ঠ দেন।


শাহদাব আকবর লাবু চৌধুরী একাধারে কৃষিবিদ, কলামিস্ট ও রাজনীতিক। কৃষিতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে পেয়েছেন বঙ্গবন্ধু পদক। সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র তিনি।

ads
ads
ads

Our Facebook Page