ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

যশ-রোশানের হঠাৎ বন্ধুত্ব, অভিনেত্রী শ্রাবন্তীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

ads

টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তর প্রেমের গুঞ্জনে নিয়মিত খবরের শিরোনামে যশ। অন্যদিকে রোশান সিংয়ের সঙ্গে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির বিবাহবিচ্ছেদের গুঞ্জনে দারুণ আলোচনায় রোশান সিং। কিন্তু যশ-রোশানের বন্ধুত্বের খবর আগে শোনা যায়নি, বিষয়টি হঠাৎ প্রকাশ্যে আনলেন রোশান নিজেই। যা নিয়ে চলছে নানা আলোচনা!


রোশান সিং তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একসঙ্গে জিম করছেন তারা। ক্যাপশনে রোশান লিখেছেন—‘বন্ধুরা যখন ওয়ার্ক আউটের জন্য উপস্থিত হয়।’ পোস্টটি রোশান তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।


অন্যদিকে রোশানের স্ত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ স্টোরি পোস্ট করেছেন। যাতে এ অভিনেত্রী লিখেছেন—‘আপনি যা পরিবর্তন করতে পারবেন না, তা নিয়ে চিন্তা না করে এগিয়ে যাওয়াই শ্রেয়।’ এ পোস্টের পর নেটিজেনরা বলছেন, তা হলে কি অতীতকে পেছনে ফেলে নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলছেন শ্রাবন্তী! যদিও শ্রাবন্তীর এই পোস্টের বিপরীতে নতুন কোনো পোস্ট দিতে দেখা যায়নি রোশানকে।

ads
ads
ads

Our Facebook Page