ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

জেমসের ক্যামেরায় জয়া আহসান

ads

নগরবাউল জেমস। মাঝে মধ্যে গিটার রেখে হাতে তুলে নেন ক্যামেরা। কনসার্ট করতে গিয়েও আপন খেয়ালে প্রকৃতিকে ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে তাকে।


জেমস তার তোলা ছবি মাঝে মধ্যে নিজের ফেসবুকে পোস্ট করে থাকেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা ২টার দিকে জেমস প্রকাশ করেছেন জয়া আহসানের তোলা একটি ছবি। তাতে দেখা যায়—৩টি গোলাপ হাতে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী জয়া আহসান। ক্যাপশনে লিখেছেন, ‘রুপালি পর্দার মাস্টার জয়া আহসান।’


ছবিটি প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন জেমস-জয়া। তিন ঘণ্টার মধ্যে এতে রিঅ্যাক্ট পড়েছে প্রায় ৫ হাজার। মন্তব্য পড়েছে প্রায় ৪ শত। যার সবগুলো মন্তব্য প্রশংসাসূচক শব্দে ভরপুর।


তবে এ ছবি জেমস কবে, কোথায় তুলেছেন তা জানাননি। অন্যদিকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি জয়া আহসান।

ads
ads
ads

Our Facebook Page