ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ওমর সানির নেতৃত্বে নির্বাচনে লড়বেন প্রযোজক নজরুল রাজ

ads

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। আগামী ৬ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চিত্রনায়ক ওমর সানির নেতৃত্বে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলে সদস্যপদে লড়ছেন অভিনয়শিল্পী ও প্রযোজক নজরুল রাজ।


প্রতিশ্রুতি দিয়ে নজরুল রাজ বলেন, ‘আমি বিজয়ী হলে ক্লাবের চলমান উন্নয়ন অব্যাহত রাখব। ক্লাবের গতিশীল উন্নয়নের ধারাকে যুগোপযোগী, কল্যাণমুখী করার প্রতিশ্রুতি দিচ্ছি। সর্বোপরি ক্লাবের উন্নয়ন, সমৃদ্ধি, ক্লাবের সদস্য ও তাদের পরিবারের আনন্দ, বিনোদনে তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করব।’


এই প্যানেলের সভাপতি পদে নির্বাচন করবেন ওমর সানি। এছাড়া মাহমুদুল হক পলাশ, সৈয়দ রাফিউদ্দিন সেলিম, ইঞ্জি. এম এ জাহান, শ্রী অজিত রায় নন্দী, মো. আবদুল্লাহ্ জেয়াদ, জাহিদ হোসেন, মোজাহারুল ইসলাম ওবায়েদ, এম এ কামাল, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর সদস্য হিসেবে নির্বাচন করবেন।


নজরুল রাজ চলচ্চিত্র ও সিনেমায় অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র ও নাটক প্রযোজনা করছেন তিনি। এছাড়া বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন।

ads
ads
ads

Our Facebook Page