ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

অভিনেত্রী শখের গোপন বিয়ের গুঞ্জন

ads

গত বছর লকডাউনের মধ্যেই গোপনে দ্বিতীয় বিয়েটা সেরে ফেলেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী আনিকা কবির শখ। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২০ সালের ১২ মে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন অভিনেত্রী। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।


জানা যায়, বহুদিন ধরেই ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শখ। অবশেষে গত বছর সেই প্রেমে পূর্ণতা পায়। শখের শ্বশুরবাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গ্রামে। তারা বর্তমানে রাজধানীর উত্তরায় থাকছেন।


শখের বিয়ের গুঞ্জনকে আরও জোরালো করেছে স্বামীর সঙ্গে তোলা তার বেশ কিছু ছবি। যেগুলো গত কয়েকদিন ধরে ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া ও বাংলা নাটকের বিভিন্ন গ্রুপে।


এ বিষয়ে জানতে শখের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে দ্বিতীয় বিয়ের খবরের সত্যতা জানতে অপেক্ষায় অভিনেত্রীর ভক্তরা।


এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেন শখ। তার আগে এ জুটি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু তাদের প্রেমের তরী ঠিকঠাক চললেও সংসারের তরী ডুবে যায় মাত্র দুই বছরে। ২০১৭ সালের শুরুতে তারা ডিভোর্সের ঘোষণা দেন।


২০০২ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি হয় শখের। সে সময় ‘স্বাক্ষর’ নামের একটি নাটকে অভিনয় করেন তিনি। পরবর্তীতে ‘অদ্ভুতুরে’ নামের একটি ধারাবাহিকের মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু করেন। সেই শখ এখন টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় একজন তারকা।

ads
ads
ads

Our Facebook Page