ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

শিল্প প্রতিষ্ঠানের বেশিরভাগই কোভিড-১৯ কারণে ক্ষতিগ্রস্ত : শিক্ষামন্ত্রী

ads

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের বেশিরভাগই কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাদের এই ক্ষতি কাটিয়ে উঠে অর্থনীতির মূল ধারায় আনতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি।


রোববার (৭ ফেব্রুয়ারি) অনলাইনে অনুষ্ঠিত এশীয় নারী-উদ্যোক্তা সামিটের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।


তিনি বলেন, দেশের ৯৮ শতাংশেরও বেশি শিল্প প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি। অথচ তাদের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণের পরিমাণ পর্যাপ্ত নয়। ঋণের বিপরীতে সুদের হারও অনেক বেশি। তাই দেশের অর্থনীতির প্রাণ এসএমই খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও প্রয়োজন বলে মনে করেন তিনি।


অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশের (এএফডিবি) সভাপতি মানতাশা আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাহসিন এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।




































































সূত্র : রাইজিংবিডি

ads
ads
ads

Our Facebook Page