ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাবি বিশ্ববিদ্যালয়ে ‘প্রেমবঞ্চিত সংঘ’র বিক্ষোভ

বিশ্ব ভালোবাসা দিবসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিতরা। রবিবার ‘প্রেম-বঞ্চিত সংঘের’ ব্যানারে শতাধিক তরুণ-তরুণী এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে পুনরায় টুকিটাকি চত্বরে এক সমাবেশে মিলিত হয়।মিছিলে অংশগ্রহণকারীরা ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’, ‘প্রেমের নামে প্রহসন বন্ধ করো’, ‘তুমি কে, আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘যোগ্য মানুষ হারালে, কাঁদতে হবে আড়ালে’-এমন স্লোগানে পুরো ক্যাম্পাস মাতিয়ে তোলেন।


সমাবেশে প্রেমবঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আহমেদ জনি বলেন, প্রেম পৃথিবীর দ্বিতীয় সূর্য। প্রেম একটি পবিত্র সম্পর্ক। প্রেমের পবিত্রতা রক্ষায় আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু তরুণ-তরুণীরা পবিত্র ভাবনা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। প্রেম হলো দুটি মনের মিল। প্রেমের ভাষা হবে চোখে-চোখে। কিন্তু বর্তমানে এর বিপরীত অবস্থা দেখতে পাচ্ছি। আমরা এসব নেতিবাচক বিষয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি।


সমাবেশ শেষে সংগঠনের সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি ও দরিদ্র-অসহায়দের খাবারের আয়োজন করেন।

ads
ads
ads

Our Facebook Page