ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

লকডাউনে ব্যাংক বিষয়ে নির্দেশনা রোববার

ads

লকডাউনের মধ্যে দেশের অর্থনৈতিক লেনদেনের অন্যতম প্রধান মাধ্যম ব্যাংকখাতে কীভাবে লেনদেন চলবে, সে বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, লকডাউনের বিষয়টি সরকার ছুটির দিনে ঘোষণা করেছে। আজ সাপ্তাহিক ছুটি থাকায় আগামীকাল রোববার আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। 


এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনে শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকবে।


শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ভার্চুয়াল ব্রিফিংয়ে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাওয়ার বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


এ সাতদিনের লকডাউনে শিফটিং ডিউটি ও স্বাস্থ্যবিধি মানার শর্তে কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

ads
ads
ads

Our Facebook Page