ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত

ads

আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বৃহস্পতিবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান করোনাভাইরাস মহামারীর কবলে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে , ‘প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলবে। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে।’

উল্লেখ্য, গত ২১ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। করোনার প্রাদুর্ভাব না কমায় কয়েক দফা এ নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মে পযর্ন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে এর মধ্যে কয়েকবার অভ্যন্তরীণ ফ্লাইট সীমিত পরিসরে চালুর উদ্যোগ নেওয়া হলেও উচ্চপর্যায়ের সবুজ সংকেত না পাওয়ায় সেটি কার্যকর হয়নি।

ads
ads
ads

Our Facebook Page